Logo
প্রিন্ট এর তারিখঃ ৬ নভেম্বর, ২০২৬, ১০:৪৭ AM || প্রকাশের তারিখঃ ১৩ আগস্ট, ২০২৬, ১০:২০ PM

তেরখাদায় টিএমএসএস উদ্যোগে বৃক্ষরোপন অভিযান ও গাছের চারা বিতরণ

News Image

তেরখাদা প্রতিনিধিঃ 

 টি.এম.এস.এস তেরখাদা উপজেলা শাখার আয়োজনে  আজ ১৩ আগস্ট (বুধবার) বিকেল ৩টার দিকে গ্রাহকদের মাঝে বৃক্ষরোপণ অভিযান এবং ফলজ বৃক্ষের চারা বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। পরিবেশের ভারসাম্য রক্ষা ও উপকূলীয় অঞ্চলের জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবেলার লক্ষ্যে সচেতনতা মূলক ও সামাজিক বনায়ন কর্মসূচি সফলভাবে আয়োজন করা হয়। টি.এম.এস.এস তেরখাদা শাখার ম্যানেজার মনিষ স্বর্ণকারের সার্বিক সহযোগিতায় বৃক্ষ রোপন ও বৃক্ষের চারা বিতরণ করা হয়। টি. এম. এস. এস এর তেরখাদা শাখার ম্যানেজার মনিষ স্বর্ণকার জানান, উদ্বোধনী দিনে শতাধিক ফলজ ও বনজ বৃক্ষের চারা বিতরণ করা হয়েছে। তিনি জানান, বৃক্ষরোপন কর্মসূচি তেরখাদা শাখাসহ টি.এম.এস.এস এর সকল প্রতিষ্ঠানে চলমান রয়েছে।